প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
জরুরী শ্রমিক অধিকার বাস্তবায়নে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ দরকার

জরুরী শ্রমিক অধিকার বাস্তবায়নে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ দরকার
এম ইমরান বিন ইসলাম,
প্রধান সম্পাদক,
শ্রমিক শব্দটি গুরুত্বপূর্ণ একটি শব্দ। শ্রমিক এই শব্দটি বিশ্লেষণ করলে এর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। অন্যের অধীনে কাজ করা মানুষকে আমরা সাধারণত শ্রমিক মনে করি। এ শ্রমিকের গায়ের ঘাম জড়িয়ে কষ্টের ফসলেই বড় লোকরা আরো বড় লোকে পরিণত হয়। অথচ এসব শ্রমিকের পারিশ্রমিক দিতে অনেকের কষ্ট লাগে, দেরি করে, একাউন্টে টাকা থাকে না অনেকের অনেক অজুহাত দেখা যায়। শ্রমিকদের কষ্টে জড়া টাকার জন্য তাদের করতে হয় অবরোধ আর মানববন্ধন। গত শুক্রবার পহেলা মে গেল আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মে দিবস নামে পরিচিত। আর এর একদিন পরে গতকাল শনিবার চট্টগ্রামের সিএ্যান্ডবি রাস্তার মাথায় সড়ক অবরোধ করে আজিম গ্রুপের কয়েক হাজার নারী-পুরুষ গার্মেন্টস শ্রমিক । এভাবে বছরের বিভিন্ন সময় পত্রপত্রিকা, টিভিতে দেখা যায় বেতন ভাতা আদায়ের জন্য অমুক গার্মেন্টস হাজার হাজার শ্রমিকের রাস্তায় অবরোধ। নিজের পরিশ্রমের টাকার আদায়ের জন্য আর অবরোধ করতে বা দেখতে চাই না শ্রমিকরা। এজন্যেই সরকারের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।
গত ২ মে শনিবার আজিম গ্রুপের এক নারী শ্রমিক দৈনিক আমার দেশ দেওয়া সাক্ষাৎকারে বলতে শোনা যায়, গত দুই মাসের বেতন বকেয়া, প্রায় পাঁচ মাসের ওভার টাইম বকেয়া, এছাড়া ২০২২ সালের বেতন পর্যন্ত এখনো শ্রমিকদের দেয়নি আজিম গ্রুপ কর্তৃপক্ষ। এমনকি মাতৃকালীন সময় ও তাদের ছুটি ও অন্যান্য সুবিধা দেওয়া হয় না। আমরা আমাদের গায়ের ঘাম জড়িয়ে এই প্রতিষ্ঠানের জন্য এত কিছু করার পরও কেন আমাদের বেতন সময়মতো পাবো না? তাহলে আমরা পরিবার-পরিজন নিয়ে কিভাবে চলবো। কেন আমাদের ঘাম জড়া টাকার জন্য মানববন্ধন অবরোধ করতে হবে। এ বিষয়ে আমরা সরকারের সহযোগিতা কামনা করি।
বিশেষজ্ঞরা মনে করেন,
দেশে যেখানে বেকারত্ব এখনো অধিক। সেখানে কর্ম করে যারা মাসের বেতন মাসে পায় না তা বড় নেককারজনক ব্যাপার। যেখানে সরকার বলতেছে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের কথা সেখানে যদি শ্রমিকদের বেতনই ঠিকমতো না হয়। তাহলে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হবে কিভাবে?
সুতরাং, সরকারের উচিত জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিয়ে সকল বড় বড় শিল্প কারখানা, গার্মেন্টস ইত্যাদি সকল মিল ফ্যাক্টরির শ্রমিকদের বেতন ওভারটাইম পরিশোধের বিষয়ে তদারকি করা। সরকার কঠোর হাতে এ বিষয়ে পদক্ষেপ নিলে। সঠিক সময়ের শ্রমিকরা তাদের ন্যায্য বেতন ওভার টাইম ইত্যাদি পাবে।
শ্রমিকদের দাবি, আমরা আমাদের বেতন ওভারটাইম ইত্যাদি সবকিছু সময়মতো পেতে চাই। তাহলে আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। সময় মতো বেতন ভাতা না পেলে আমরা অনেক অসুবিধায় পড়ি। আমরা শ্রমিকরা মনে করি এই বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপই শ্রমিকদের সময় মত বেতন দিতে মালিকপক্ষ বাধ্য থাকিবে। আমরা বর্তমান সরকারের প্রতি এটাই আশাবাদী। শ্রমিকদের অধিকার বাস্তবায়নে শিল্প কলকারখানার মালিকদের প্রতি সরকারের জরুরী পদক্ষেপই সময় মত বেতন পরিশোধের সম্ভাবনা।
দৈনিক পুনর্জাগরণ বিডি২৪।
আজ রোজ রবিবার ৩/৫/২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪